জামিনে মুক্তি পেলেন নিপুন রায় চৌধুরী
বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।এসময় কারা ফটকে তার স্বামী অমিতাভ রায়, বাবা বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।কারাগার থেকে বের হয়ে নিপুন রায় চৌধুরী তার স্বামী অমিতাভ রায়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় উপস্থিত অন্যরাও আবেগ ধরে রাখতে পরেনি। পরে নিতাই রায় চৌধুরীর গাড়িতে করে বাড়ি যান নিপুর রায় চৌধুরী।
নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।গত ১৫ নভেম্বর নাশকতার মামলায় রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায় এবং সংগীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দিলেও নিপুন রায়কে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি