৪ এপ্রিল ২০২৬

জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
বাংলাপ্রেস ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আগামী সপ্তাহে। শনিবার (২৭ নভেম্বর) ৯০তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে আরেকটি কমিশন বৈঠক রয়েছে। সেই বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হবে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে কবে নির্বাচন। তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার হবে। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত আগেই নিয়েছে।

আরও পড়ুন:  হাফ পাসে রাজি নন বাস মালিকরা, সিদ্ধান্ত ছাড়াই শেষ বৈঠক

সর্বশেষ নারায়ণগঞ্জ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ২২ ডিসেম্বর। আর শপথ নেওয়ার পর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। সিটি করপোরেশন আইন অনুযায়ী, নির্বাচিত করপোরেশনের মেয়াদকাল হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর ভোট করতে হয় মেয়াদ শেষ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্যে। এ হিসেবে নারায়ণগঞ্জ সিটির পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। ভোট করতে হবে তার আগের ১৮০ দিন অর্থাৎ চলতি বছরের ১১ আগস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে। ফলে ইতিমধ্যে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি