৪ এপ্রিল ২০২৬

জাতীয় অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাতীয় অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী আর নেই

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার মধ্যরাতে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান।

ড. জামিলুর রেজা চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ১৫ নভেম্বর, সিলেটে। ১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন বুয়েটের পুরকৌশল বিভাগে। পরে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সম্মাননা লাভ করেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করে। সর্বশেষ তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ব্যক্তিগত জীবনে অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী দুই সন্তানের জনক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি