জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনলেন সাদ এরশাদ
রাজনীতি ডেস্ক: এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে বনানী কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, মাসুদ উদ্দিন চৌধুরী, সফিকুল ইসলাম, যুবনেতা লিয়াকত হোসেন খোকা এমপিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
সাদ এরশাদ সাংবাদিকদের বলেন, বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতেই নির্বাচনে প্রার্থী হতে চাই। দল যদি মনোনয়ন দেয় তাহলে রংপুর তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
তিনি বলেন, আমি রাজনীতির বাইরে কখনই ছিলাম না। ছোটবেলা থেকেই রাজনীতি দেখে এসেছি। শুধু তাই নায়, ছোট বয়সে রাজনৈতিকভাবে ভুক্তভোগীও আমি। মাত্র ৫ বছর বয়সে কেন্দ্রীয় কারাগারে হাজত খেটেছি। সম্ভবত এত কম বয়সে আর কোনো রাজনীতিবিদককে করাগারে যেতে হয়নি।
রংপুরের নেতা কর্মীরা তার মনোনয়ন মানতে রাজী নয় এবিষয়ে তিনি বলেন, বড় দলের মধ্যে অনেকেই মনোনয়নপ্রত্যাশী থাকতে পারেন। অনেকের পছন্দের প্রার্থী থাকতে পারে। এটা বড় সমস্যা নয়। সময়মতো সবকিছু ঠিক হয়ে যাবে।
এর আগে মা রওশন এরশাদের গাড়ি করে বনানী অফিসে আসেন সাদ। গাড়ি থেকে নেমে সোজা দ্বিতীয় তলায় গিয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে আগে থেকেই অবস্থানকারী মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ সিনিয়র নেতাদের সঙ্গে কোলাকুলি করেন সাদ।
এরশাদের মৃত্যূতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে অন্যতম মনোনয়নপ্রত্যাশী সাদ এরশাদ। দলীয় মনোনয়ন অনেকটা তার দিকেই ঝুঁকে রয়েছে বলেও মনে করেছেন অনেক নেতা কমী।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি