২৩ জুন ২০২৬

জবির প্রথম সমাবর্তনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন ১৮ হাজার সাবেক শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জবির প্রথম সমাবর্তনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন ১৮ হাজার সাবেক শিক্ষার্থী

জবি থেকে সংবাদদাতা : জবির প্রথম সমাবর্তনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন ১৮ হাজার সাবেক শিক্ষার্থী। ২০২০ সালের ১১ জানুয়ারি পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তনের আয়োজন করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরা ছাড়াও সাবেক জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের সনদ পাওয়া এবং সান্ধ্যকালীন কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মিলিয়ে এবার ৪০ হাজার সাবেক সমাবর্তনে সনদ পাওয়ার যোগ্য ছিলেন।

তাদের মধ্যে ১৮ হাজার সাবেক শিক্ষার্থী সমাবর্তনের জন্য নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান।

তিনি বলেন, "সমাবর্তনের প্রস্তুতি পুরোদমে চলছে। আমরা প্রতিটি কাজের জন্য কমিটি গঠন করে দিয়েছি। যেমন গাউন বানানো, মঞ্চ তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্টিফিকেটের কাজ…। সবই ঠিকমত চলছে।”

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি