৪ এপ্রিল ২০২৬

জবিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে বিজয়-পিয়াস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবিতে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে বিজয়-পিয়াস
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কমিটিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ বিজয়-কে ও একই সেশনের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান পিয়াস-কে সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার সংগঠনের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিটি অনুমোদন দেয়া হয় এবং শনিবার কমিটির তালিকা প্রকাশ করা হয়। সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উক্ত কমিটিকে অনুমোদন দেয়া হয়। নবনির্বাচিত সভাপতি সাইফুল্লাহ বিজয় বলেন, আমাদের উদ্দেশ্য কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং সুসংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তোলা। দরিদ্র এবং অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য করা সহ আরো অনেক প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক হাসিবুর রহমান পিয়াস বলেন, সিনিয়র-জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করা এবং ছাত্রদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি