৩ এপ্রিল ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

বাংলাপ্রেস অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, কারাগারের দূষণযুক্ত পরিবেশে খালেদা জিয়ার স্বাস্থ্য, সুস্থতা ও জীবন সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কোনো সাজাই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নাই। এমতাবস্থায় জামিন না দিয়ে তাঁকে কারাগারে রাখা সম্পূর্ণরূপে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নেতারা। তাদের দাবি, নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছেন বেগম জিয়া। তাই দ্রুত জামিনে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি বিএনপির। তবে, প্যারোলের চিন্তা করছেন না তারা।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত পয়লা এপ্রিল পুরান ঢাকার কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

বিএনপি নেতাদের অভিযোগ, বেগম জিয়া সুস্থ হয়ে ওঠার পরিবর্তে আরো অবনতি হয়েছে স্বাস্থ্যের। আক্রান্ত হচ্ছেন নতুন নতুন রোগে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উনার (খালেদা জিয়া) ব্লাড সুগার ১৪ থেকে ১৮ এর নিচে নামে নাই। উনার আলসার হয়েছে। উনার বাম বাহুর সাথে এখন ডান বাহুতেও অসহনীয় মাত্রায় ব্যাথা আছে।'

বেগম জিয়ার চিকিৎসা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ তাদের। স্থায়ী কমিটির সদস্য জমীর উদ্দিন সরকার বলেন, 'সরকারের সুচিকিৎসার দাবিটি সাম্প্রতিক মেডিকেল বোর্ডের রিপোর্ট বিন্দুমাত্র সামঞ্জস্য হচ্ছে না। লিখিত প্রতিবেদনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে শঙ্কা অবনতির চিত্রে ক্রমশ ফুটে উঠেছে। বেগম জিয়াকে শারিরীক এবং মানসিকভাবে নির্যাতন করে এক সুচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।'

বিএনপি নেতারা বলেন, কেরানিগঞ্জ কারাগারে আদালত স্থানান্তর প্রধানমন্ত্রীর লন্ডনের ব্ক্তব্যের ফসল। প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত। জমীর উদ্দিন সরকার বলেন, আদালত স্থানান্তরের নির্দেশ কিসের জন্য, কার জন্য তা জনগনের বুঝতে অসুবিধা নেই। অশুভ উদ্দেশ্যে কারাগারে আদালত বসানো হচ্ছে।

প্যারোলের মুক্তি চিন্তা নেই বলেও জানান বিএনপি নেতারা। এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, আমাদের প্যারোলের চিন্তা ভাবনা নাই। এদিকে, বেগম জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি