৩ এপ্রিল ২০২৬

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের বিজয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের বিজয়
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম জয়লাভ করেছে। বৃহস্পতিবার জেলা বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের অ্যাডভোকেট রবিউল ইসলাম (১) সভাপতি ও এডভোকেট সামসুজ্জামান লাকি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দী প্যানেল ছিল লিয়াকত-মঞ্জু পরিষদ। নির্বাচনে ১৯ টি পদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ ১০টি এবং আওয়ামী লীগ সমর্থিত লিয়াকত- মঞ্জু পরিষদ ৯টি পদে জয়লাভ করে। আরো পড়ুন: গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন কিরণ মোট ১৫৬ টি ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান (৩)। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দশটি পদে জয়ী হওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মশিউর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট এমএ মজিদ অভিনন্দন জানিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি