জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ককটেল তৈরির তিন কারিগরকে আটক হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো অভিযান চলছে। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘চিৎকার শুনেছিলাম, সেটা যে রামিসার ছিল বুঝতে পারি নাই’: রামিসার মা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস