৪ এপ্রিল ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশিত
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবাসাইটে সঠিক ভাবে তথ্য প্রদান করে ফলাফল দেখা যাবে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'এ', 'বি' এবং 'সি' ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 'এ' ইউনিটে ২৩,৯৫৫ (তেইশ হাজার নয়শত পঞ্চান্ন) জন, 'বি' ইউনিটে ৯,৯৪০ (নয় হাজার নয়শত চল্লিশ) জন এবং 'সি' ইউনিটে ৭,৭৬২ (সাতহাজার সাতশত বাষট্টি) জন ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এই তিন ইউনিটে ২৬১৫ টি সিটের বিপরীতে সর্বমোট ৪১ হাজার ৬ শত ৫৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। ‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে মোট আসনসংখ্যা ৮২৫ টি। ‘বি’ ইউনিটের জন্য ১৭টি বিভাগে মোট ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭০টি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে। ‘সি’ ইউনিটের চারটি বিভাগের জন্য মোট আসনসংখ্যা ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৬০ এবং বিজ্ঞান ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৬০টি সিট বরাদ্দ রয়েছে। আগামীকাল ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধাতালিকাসহ বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে। ভর্তি পরীক্ষা কমিটির সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (ছাত্র-কল্যাণ), পরিচালক (আইসিটি) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি