৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জনের করোনা জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জনের করোনা জয়

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরের দিকে শহরের কেভিট-১৯ হাসপাতালে অনুষ্ঠানের মাধ্যমে ৭ জনকে অবমুক্ত করা হয়। এদের মধ্যে ৪ জন চিকিৎসক, ২জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মী রয়েছে। তাদের হাতে করোনা মুক্ত করনের সার্টিফিকেট, ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয় ।

এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা। ঝিনাইদহ সদর হাসপাতালের ৪জন চিকিৎসক, ২জন নার্স ও ১জন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন ডাক্তার ১ জন নার্সসহ ৬জন, কোটচাদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন। সর্বমোট ১৫ জনকে করোনা অবমুক্ত সনদ প্রদান করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি