৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে বাস চাপায় শিশু নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে বাস চাপায় শিশু নিহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনা্ইদহে মায়ের চোখের সামনেই বাস চাপায় ছটফট করে মারা গেল ৭ বছরের শিশু কন্যা রহিমা।মায়ের সাথে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় করুন মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সদর উপজেলার চেউনিয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল।

আরও পড়ুন> মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মা ফরিদা খাতুনের সাথে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল।পথে ছালাভরা নামক স্থানে এসে ইজিবাইকের ভাড়া দেওয়ার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পাওয়ার হওয়ার চেষ্টা করে। এসময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহণের একটি বাস তাকে চাঁপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। কালীগঞ্জ থানার ওসি মোহা: মাহফুজুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি