ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্ট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। সেই সাথে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে বিভিন্ন শাখার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে আলোচনা সভায় যোগদান করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি