ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ভলকানাইজিংয়ের দোকানের বয়লার বিস্ফোরনে সাব্বির হোসেন (২৪) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের হামদহ এলাকায় রিপন দাসের ভলকানাইজিংয়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। বয়লার বিস্ফোরণে মৃত সাব্বির হোসেন হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সাব্বির হোসেন টায়ার মেরামতের কাজ করছিলেন। এ সময় টায়ার হিট দেওয়া সময় বয়লার মেশিন বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা-আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস