৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলায় সাতজনকে ৫ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।সোমবার (১৩ মার্চ) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন: আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন। এদের মধ্যে আনিছুর রহমান, চান্দু ও আতিয়ার রহমান পলাতক রয়েছেন।মামলার বিবরণে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল কেনার জন্য ঝিনাইদহ শহরে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তার পরিবারের সদস্যদের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।এ ঘটনায় ওই বছরের ৯ অক্টোবর নবী হোসেনের ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অপহরণ মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি নাসরিন ও আনিছুরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩১ অক্টোবর যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের জামির আলীর বাড়ি থেকে নবী হোসেনের মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়।তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি