৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে জীবানুনাশক টানেল স্থাপন করলো সেনাবাহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে জীবানুনাশক টানেল স্থাপন করলো সেনাবাহিনী

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে কেপি বসু সড়কের প্রবেশ পথে এ টানেলের উদ্বোধন করা হয়।

এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে.কর্ণেল নাসির আহম্মেদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।ঝিনাইদহ পৌরসভার ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর তত্ত্ধসঢ়;বাবধানে নির্মিত ট্যানেলটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

আগামী ১০ মে থেকে শহরের কেপি বসু সড়কের প্রায় আড়াই’শ পোশাকের দোকানে আগত ক্রেতারা এ টানেলের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়ে দোকানে কেনাকাটা করবেন। কেপি বসু সড়কে আগতদের এই টানেল হয়ে একমুখী বাজারে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে কিছুটা হলেও করোনা মোকাবেল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আয়োজকরা। টানেলটি নির্মাণ করে সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি