৪ আগস্ট ২০২৬

ঝিনাইদহে লকডাউন যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে লকডাউন যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো !
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কঠোর লকডাউন বজ্র আঁটুনি ফস্কা গেরোয় পরিণত হয়েছে। মানুষকে কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না। জেল জরিমানা ও কঠোরতা প্রয়োগ করেও পরিস্থিতি কুলানো সম্ভব হচ্ছে না। চলমান কঠোর লকডাউনে মানা হচ্ছে না কোন নির্দেশনা। বিনা কারণে নানা অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছে। সড়কেও বেড়েছে ছোট ছোট যানচলাচল ও লোকসমাগম। বাইরে থেকে দোকান বন্ধ মনে হলেও সামনে সামনে বসে কেনাবেচা করছে। শহরের বিভিন্ন সড়ক ও গলি পথে বেড়েছে মানুষের উপস্থিতি। এদিকে হাট ও বাজারগুলোতে গাদা-গাদি করে কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। অনেকেই পরছেন না মাস্ক। যে কারণে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা ও করোনায় আক্রান্তের হার বাড়ছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সেনাবাহিনীর পক্ষ থেকে মোড়ে মোড়ে চেক পেস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রন করার চেষ্টা করা হচ্ছে। তবুও তাদের চোঁখ ফাঁকি দিয়ে চলাচল করছে মানুষ। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ নিয়ে ৫ জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৯৪ জনে। এছাড়াও নতুন করে ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৪ ভাগ। তিনি বলেন, করোনায় আক্রান্তের সংখ্যা রোধ করা যাচ্ছে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সরকারি দেওয়া নির্দেশনা না মেনে বিনা কারণ অযথা বাইরে ঘোরাঘুরি আর স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমন দিন দিন বেড়েই চলেছে। পুলিশ বা প্রশাসন কঠোর হলেও মানুষ যদি সচেতন না হয় তবে করোনার সংক্রমন রোধ করা সম্ভব হবে না। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা বলেন, কঠোর লকডাউন কার্যকরে জেলা ও উপজেলায় ১১ টি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পরিচালিত হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামুলক প্রচার প্রচারণা করা হচ্ছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি