৩ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিএনপি'র সমাবেশ পন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিএনপি'র সমাবেশ পন্ড
ঝিনাইদহ প্রতিনিধিঃ পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। তেল-গ্যাস ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। মিছিল করার সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় তাদের বিক্ষোভমিছিল ও প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়। পুলিশের বাধা পেয়ে জেলা বিএনপির নেতারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এএসএম মশিউর রহমান। এ সময় বিএনপি নেতা কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, আকতারুজ্জামান, আশরাফুল ইসলাম পিন্টু, সাজেদুর রহমান পাপ্পু, মিজানুর রহমান সুজানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি