২২ জুন ২০২৬

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ফুলছদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ফুলছদ্দিন হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের শরাফত আলীর ছেলে। ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। স্কুল ছাত্রীর পিতা মঙ্গলবার দুপুরে জানান, গত ২০ এপ্রিল দুপুরে তার মেয়ে পাড়ায় দুধ আনতে যাওয়ার পথে গ্রামের বুমারখালের ধারে পৌছলে আসামী তাকে খালের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি লোক-লজ্জার ভয়ে তার মেয়ে পরিবারের কাউকে জানায়নি।

আমি এলাকার মানুষের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ওই আসামীর সাথে কথা বললে সে কাউকে না বলার জন্য আমাকে হুমকী দেয়। আসামী এলাকার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি মিমাংশার জন্য আমাকে নানাভাবে চাপসৃষ্টি করছে বলে মামলার বাদী অভিযোগ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন।

দ্রুত আসামীকে গ্রেপ্তার করা হবে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হয়েছে। বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি