৩ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি সিদ্ধান্ত অমান্য করে দোকানপাট খুলে দিল ব্যবসায়ীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি সিদ্ধান্ত অমান্য করে দোকানপাট খুলে দিল ব্যবসায়ীরা

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরটি মাত্র দু’দিন আগেও ছিল শুনশান নীরবতায় ভরপুর। কিন্তু সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেবার সরকারি সিদ্ধান্তের পর পাল্টে গেছে কালীগঞ্জের চিত্র। সরকার ১০ মে থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দিবার সিদ্ধান্ত নিলেও সেটা মানছেন না কেউ।

শুক্রবার সকাল থেকে কালীগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট খোলা হয়েছে। ফুটপথেও বসানো হয়েছে দোকান। শহরের প্রাণকেন্দ্র মেইন বাসস্ট্যান্ড থেকে বাজারমুখী সড়কটি ছিল ব্যাপক যানজটে ভরপুর। বাজার ঘুরে দেখা গেছে এমন সব চিত্র।দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। ঠিক সেই সময় দোকানপাট শপিং মল খুলে দিয়ে বাজারে জনসমাগন ঘটানো মানে করোনাকে আলিঙ্গন করে মৃত্যুর দিকে ধাবিত হওয়া। এতে করে আগামী কয়েকদিনের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করছেন অভিজ্ঞজনেরা।সরকারি সিদ্ধান্ত অমান্য করে নির্ধারিত ১০ মে’র আগে দোকানপাট ও শপিং মল খোলা হলেও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেয়নি বলে জানাগেছে।

কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতা ফরিদ উদ্দীন জানান, দীর্ঘদিন ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় বিশেষ করে ক্ষুদ্র অনেক ব্যবসায়ী আর্থিকভাবে পঙ্ধসগু হয়ে পড়েছে। যার কারনে অনেকে দু’একদিন আগেই সীমিত আকারে দোকানপাট খুঁলছে। তবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই ব্যবসায়ীদের ব্যবসা করার পরামর্শ দিয়েছেন তিনি।নির্ধারিত তারিখের আগেই দোকানপাট খুলে দেওয়া ও বাজারে জনসমাগন বৃদ্ধির ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, সরকার যখন সবকিছু শিথিল করে দিচ্ছে সেখানে আমাদের সেটা বাস্তবায়ন করতে হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি