জি এম কাদের জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস অনলাইন : জি এম কাদেরকে আবারও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্রেসিডেন্ট পার্কের বাসভবনে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা দেখা করতে গেলে দলের চেয়ারম্যান জিএম কাদেরের পুনর্বহালপত্রে স্বাক্ষর করেন।
পরে গণমাধ্যমে এ বিষয়ে বিবৃতি পাঠান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এমপিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলো। গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ দেয়া হলো। গত ২৩ মার্চ তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিলো।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি