৪ এপ্রিল ২০২৬

জি এম কাদেরকে জাপা চেয়ারম্যান ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জি এম কাদেরকে জাপা চেয়ারম্যান ঘোষণা

রাজনীতি ডেস্ক: গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ গত রোববার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তাঁকে গত মঙ্গলবার রংপুরের নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এর পর গতকাল বুধবার রাজধানীর আজাদ মসজিদে তাঁর কুলখানি হয়। এরশাদ মারা যাওয়ার চার দিনের মাথায় জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হলো।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন করেছেন। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজের প্যাডে স্বাক্ষর করে আদেশ দিয়ে গেছেন, ‘আমার অবর্তমানে জি এম কাদের দলের চেয়ারম্যান।’”

রাঙ্গা আরো বলেন, আজ থেকে জি এম কাদের দলের চেয়ারম্যান। গণমাধ্যমকেও এভাবে লেখার জন্য তিনি অনুরোধ করেন।

তবে সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন, তা দলীয় সভায় সিদ্ধান্ত নিয়ে স্পিকারকে জানানো হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় দলের নেতারা আরো বলেন, দলের ভেতরে কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই এবং ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টি। সংগঠনকে আরো শক্তিশালী করার কাজ শিগগিরই শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি