জি কে শামীম-খালেদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ডে
বাংলাপ্রেস ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা আলাদা মামলা জি কে শামীম ও খালেদ ভূঁইয়াকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে দুর্নীতি মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদনও মঞ্জুর করেন আদালত।
এর আগে ২৩ অক্টোবর ঢাকা মহানগর আদালতে তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আসামিদের উপস্থিতিতে ২৭ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এছাড়া ২২ অক্টোবর তাদের দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তাদের উপস্থিতিতে শুনানির জন্য একই দিন ধার্য করেন।
জি কে শামীমের মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও খালেদের মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
এর আগে ২১ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। অন্যদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধেও ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার মামলা করেছে দুদক।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি