জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই আ'লীগের এ বিজয় উৎসব : ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

শাহরিয়ার করিম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নৈতিক পরাজয় ঢাকতে ও জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রভাহিত করতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে।
শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একাদশ নির্বাচনে গণতন্ত্রের পরাজয় হয়েছে এবং সবচেয়ে বড় পরাজয় হয়েছে আওয়ামী লীগের। জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দল নিয়ে আমাদের কোনো টানাপোড়েন নেই বলে জানান বিএনপি মহাসচিব। সকাল ১০টার পর জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি