৩ এপ্রিল ২০২৬

কাদেরের রক্তচাপ স্বাভাবিক, কিডনির ইনফেকশন নিয়ন্ত্রণে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাদেরের রক্তচাপ স্বাভাবিক, কিডনির ইনফেকশন নিয়ন্ত্রণে

বাংলাপ্রেস ডেস্ক: সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দিন দিন উন্নত হচ্ছে। রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী শুক্রবার এ তথ্য জানান।

পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আবু নাসার রিজভী জানান, মন্ত্রী ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন। এছাড়া কোনও ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া কাদেরের হৃদযন্ত্র কাজ করছে।

৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন।

গেল রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গেল সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

মাউন্ট এলিজাবেথের মেডিকেল বোর্ড কাদেরের অবস্থা সম্পর্কে প্রতিদিন ব্রিফ করছেন সিঙ্গাপুরে অবস্থানরত তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক আবু নাসির রিজভীকে। সেসব তথ্য ভিডিও বার্তার মাধ্যমে প্রতিদিন দেশে সাংবাদিকদের জানিয়ে দিচ্ছেন ডা. রিজভী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান, শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বেলা ১১টায় আবারও ব্রিফ করবেন মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি