কাদেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দল

রাজনীতি ডেস্ক: বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুলসহ বিএনপির একটি প্রতিনিধি দল।
রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা। শায়রুল জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে নেতারা রওয়ানা হয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান ও বিএনপি নেতা রাজুসহ অন্যান্য নেতারা।
ইতিমধ্যে ওবায়দুল কাদেরের চিকিৎসায় হাসপাতালে পৌঁছেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এরআগে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরকে ডাকলে অল্প অল্প সাড়া দিচ্ছেন, তবে তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি