৪ এপ্রিল ২০২৬

কাপ্তাই হ্রদে পর্যটকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কাপ্তাই হ্রদে পর্যটকের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্কঃ রাঙামাটি কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম-মো রোবাইয়াৎ রশিদ (২৬)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের কাট্টলি এলাকায়। শনিবার দুপুর ৩টার দিকে রাঙামাটি-কাপ্তাই আসামাবস্তি সড়কের বার্গি রেস্টুরেন্টের পেছনে কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি কাপ্তাই আসামাবস্তি সড়কের বার্গি রেস্টুরেন্টের পেছনে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে রোবাইয়াৎ রশিদ ও তার বন্ধুরা। এক সময় কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায় রোবাইয়াৎ। পরে তার বন্ধুরা তাকে পানিতে অনেক খুঁজে না পেয়ে খবর দেয় ফায়ার সাভিসের ডুবুরি দলকে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে হ্রদের পানি থেকে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, পানিতে ডুবে নিহত পর্যটক রোবাইয়াৎ রশিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ নেওয়া হচ্ছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি