কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা
বাংলাপ্রেস ডেস্ক: কাতারের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সংস্থাটির সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, বুধবার রাত ১১টা ২০ মিনিটে (জিএমটি) মদিনাত আশ শামালের প্রায় ৫০ নটিক্যাল মাইল বা ৯৩ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি যাচাইকৃত প্রতিবেদন পেয়েছে তারা।
তবে জাহাজের নাবিকদের অবস্থা, ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি তদন্তাধীন থাকায় ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে তা জানানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের পর সমুদ্রপথে উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালির কাছাকাছি জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ ঘটনা ঘটল।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অঙ্গহারা ১১৩৪ ফিলিস্তিনি শিশুর বিদেশযাত্রায় বাধা দিচ্ছে ইসরাইল
সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ২৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের
সঙ্গীত একাডেমি