৩ এপ্রিল ২০২৬

কাউকেই চিনতে পারছেন না অসুস্থ এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কাউকেই চিনতে পারছেন না অসুস্থ এরশাদ
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গুরুতর অসুস্থ বলে জানিয়েছে দলীয় সূত্র। সূত্র জানায়, রবিবার তাকে আবারও সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে সূত্রটি জানায়। গত ৩ মাস ধরেই এরশাদ অসুস্থ। এ পরিস্থিতিতে দল দলের নেতৃত্ব দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কারণ তিনি মাঝে মাঝেই খেই হারিয়ে ফেলেন। অনেক সময় নেতাকর্মীদের নাম মনে করতে পারেন না এবং কখনো কখনো খুব পরিচিত জন কেও চিনতে পারেন না। জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, , একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই তার শরীরের অবস্থা ভালো নয়। এরশাদ এবার যে পরিমাণে অসুস্থ হয়েছেন তাতে মনে হচ্ছে না তিনি দলের দায়িত্ব নিতে পারবেন। সে কারণে তিনি তার অবর্তমানে তার ভাই জিএম কাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তবে বিষয়টি নিয়ে দলের মধ্যে অস্থিরতা রয়েছে। এরশাদের স্ত্রী দলের আরেকজন কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও তার সমর্থকরা বিষয়টি মেনে নিতে পারছেন না। এদিকে শুক্রবারও হুসেইন মুহম্মদ এরশাদের ‘অবর্তমানে’ এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দল থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। <বিপি>সিএস>জানু১৮/১৯
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি