৪ এপ্রিল ২০২৬

কবিরহাটে সেতুমন্ত্রীর পক্ষে ১২হাজার শীতবস্ত্র বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কবিরহাটে সেতুমন্ত্রীর পক্ষে ১২হাজার শীতবস্ত্র বিতরণ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এই কর্মসূচির উদ্বোধন করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জানান, প্রতি বছরের ন্যায় ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায়-হতদরিদ্র শীতার্তদের জন্য তিনি ১২হাজার শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছে। আমরা সকল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মির মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের মাঝে এ শীতস্ত্র বিতরণ করেছি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি