৩ এপ্রিল ২০২৬

কেন শপথ নেননি জানালেন মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কেন শপথ নেননি জানালেন মির্জা ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: নির্বাচিত হয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন সংসদ সদস্য হিসেবে শপথ নেননি তা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় শপথ না নেয়ার কারণ ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেছেন, এবারের সংসদ জনগণের নির্বাচিত নয়, জনগণের প্রতিনিধিত্ব করে না। এর প্রতিবাদ করতে ও দলকে সুসংগঠিত করতে দলের নির্দেশেই মহাসচিব হিসেবে আমি অবৈধ সংসদে অংশগ্রহণ করিনি। তবে এ অবস্থায়ও আমাদের সংসদ সদস্যরা কেন সংসদে গেলেন সে ব্যাপারে আমরা জনসাধারণকে জবাবদিহি করতে বাধ্য। আর সেটা হলো এ দেশে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। আমরা একটা জনসভা করতে পারি না। আমরা গণতান্ত্রিক উপায়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। তাই পার্লামেন্টে ক্ষুদ্র যে সুযোগটুকু আছে কথা বলার, সেটাই আমরা কাজে লাগাতে চাচ্ছি।

সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

তিনি আরও বলেন, দেশের মানুষ যখন দেখছে রাষ্ট্রই সবচাইতে বড় অন্যায়টা করছে, ভোট ডাকাতি করছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না তখন মানুষ রাষ্ট্রের ওপর থেকে সব ধরনের আস্থা হারিয়ে ফেলছে। দেশের মানুষ বিচার ব্যবস্থার ওপরও আস্থা হারিয়ে ফেলছে। জনগণের সঙ্গে রাষ্ট্রের যে চুক্তি, যাকে সোশ্যাল কন্ট্রাক্ট বলা হয়, তা অনেক বড় ব্যাপার। এখান থেকেই সংবিধান তৈরি হয়, সংবিধানের আইনগুলো তৈরি হয় জনকল্যাণের জন্য। সেখানে একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে যা অপূরণীয়। সংবিধানে স্পষ্ট করে লেখা আছে রাষ্ট্রের মালিক হচ্ছেন জনগণ। কিন্তু এখন যে পার্লামেন্ট চলছে তা জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট নয়। তাই এখন যে সরকার সে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি