খাদ্যাভ্যাস বদলালেই দূরে থাকবে করোনা

বাংলাপ্রেস ডেস্ক: অস্বাস্থ্যকর খাদ্যাভাস করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তার অন্যতম দৃষ্টান্ত আমেরিকা ও ইউরোপ। খাদ্যাভাস থেকে ঝেড়ে ফেলা হোক ‘আলট্রা প্রোসেসড ফুড’। এমনটাই পরামর্শ দিলেন চিকিৎসক অসীম মালহোত্রা। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রথম সারির এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ও অধ্যাপক। প্রাণঘাতী করোনা থেকে থেকে বাঁচতে খাদ্যাভ্যাসের উপর নজরদানের পরামর্শ দিলেন তিনি।
তাঁর মতে, অতিরিক্ত ওজন ও ওবেসিটি শরীরের রোগ প্রতিরোধক মাত্রা কমিয়ে করোনা বৃদ্ধির প্রবণতাকে তরান্বিত করছে। অস্বাস্থ্যকর জীবনশৈলীর ভিত্তিতে তৈরি রোগভোগের সংখ্যা এমনিতেই ভারতে কম নয়। এই জীবনশৈলী ডেকে আনছে টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদয়ঘটিত রোগ। এই তিন রোগই, যার পিছনে অন্যতম কারণ অতিরিক্ত মেদ ও ওজন, মৃত্যুর হার বাড়ার পিছনে অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি। আমেরিকা ও যুক্তরাষ্ট্রে যাঁরা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, দেখা গিয়েছে তাঁদের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্কই অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও জীবনশৈলীর দরুন উল্লিখিত রোগগুলির শিকার ছিলেন।

বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি