৩ এপ্রিল ২০২৬

খাদ্যমন্ত্রীর মেয়ে জামাই ডা. রাজনের মৃত্যুর কারন যা জানা গেল...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খাদ্যমন্ত্রীর মেয়ে জামাই ডা. রাজনের মৃত্যুর কারন যা জানা গেল...

বাংলাপ্রেস ডেস্ক: গত ১৬ মার্চ চেম্বার শেষে বাসায় ফেরার পর মারা যান খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারের মেয়ে জামাই ডা. রাজন কর্মকার। দাম্পত্য কলহের অভিযোগ থাকায় তার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে অভিযোগ করেন তার সহকর্মী-শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হয়।

অবশেষে ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকারের মৃত্যুর কারণ বের হয়েছে।

ভিসেরা প্রতিবেদন পেয়ে চিকিৎসকরা নিশ্চিত হয়েছে, তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, তার মৃত্যু কার্ডিওমায়োপ্যাথি অ্যাটাকে হয়েছে। মানে স্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার (৯ মে) এ কথা জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সেলিম রেজা। ভিসেরা প্রতিবেদন হাতে পাওয়ার কথাও বলেন তিনি।

ডা. সেলিম রেজা বলেন, ‘ভিসেরা রিপোর্টে আমরা যেটা পেয়েছি এটি তাঁর (ডা. রাজন) কার্ডিওমায়োপ্যাথি। স্বাভাবিক মৃত্যু।’

উল্লেখ্য, এর আগে রাজনের পরিবার থেকে অভিযোগ করা হয়, রাজনের স্ত্রী তাকে হত্যার হুমকি দিয়েছিল।তাদের অভিযোগ ডা. রাজন কর্মকারের স্ত্রী কৃষ্ণা মজুমদার রুপা হত্যার হুমকি দিয়ে বলেছেন, ‘আপনার ছেলেকে (ডা. রাজন কর্মকার) আপনাকে (শ্বাশুড়ি), হত্যা করবো, তারপর নিজে আত্মহত্যা করবো।’ মোবাইল ফোনে এভাবে শাশুড়ি খুকু রানী কর্মকারকে হুমকি দেন কৃষ্ণা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি