৩ এপ্রিল ২০২৬

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হচ্ছে

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। এজন্য খালেদা জিয়া মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার জন্য হাসপাতালের ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে বলে বিএসএমএমইউ সূত্রে জানা গেছে। অপরদিকে খালেদাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে কারাকর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আজ আনার সম্ভাবনা রয়েছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।

আজ যে কোনও সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

কারাগার থেকে খালেদা জিয়ার সব ব্যবহার্য জিনিসপত্র সকালেই মেডিকেলে আনা হয়েছে।

এদিকে আজ সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এদিন পুরান কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। তবে কোন সময় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি