৩ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির ‘গণঅনশন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির ‘গণঅনশন’

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশনে বসেছে দলের নেতাকর্মীরা।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয় এই গণঅনশন কর্মসূচি।এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয় কর্মসূচি।

শনিবার সকাল ৯টার আগেই নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন কর্মসূচিতে। স্থায়ী কমিটির নেতাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। এতে আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হতে দেখা গেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান,দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলাগুলোতেও সকাল ৯টা থেকে অনশন কমর্সূচি পালিত হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এই প্রথম কমর্সূচি পালন করছে দলটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি