৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার রাজনীতিকে আওয়ামী লীগ ভয় পায় : এ্যানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার রাজনীতিকে আওয়ামী লীগ ভয় পায় : এ্যানি
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুর এ্যানি বলেছেন, গত ১৩-১৪ বছরে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। বারবার নির্যাতিত হয়েও আমরা শেখ হাসিনার কাছে মাথা নত করিনি। বিএনপির রাজনীতিকে আওয়ামী লীগ ভয় পায়। তারা খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতিকে ভয় পায়। তারা দুঃশাসন করেছে। তারা গুম করেছে, খুন করেছে। আওয়ামী লীগারদের হাত আজ রক্তে রঞ্জিত। তারা শেখ হাসিনার দল। তারা বাংলাদেশকে আজ দোযখে পরিণত করেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের হামলার প্রতিবাদেক শহরের পুরাতন গো হাটা রোডে বশির ভিলা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দিয়েছে। আদব-কায়দা, মান-সম্মান বলতে কিছুই রাখেনি তারা। তাদের পক্ষেই সম্ভব বাড়িতে হামলা করা। এদের পক্ষেই সম্ভব অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত থাকা। বিএনপি সেই রাজনীতি করে না। আবারো আমরা ক্ষমতায় আসবো। তখন রাজনীতি যে জনগণের জন্য, তা আমরা ফুটিয়ে তুলবো। অতিতের মতো জনগণের পাশে থেকেই রাজনীতি করবো। ধৈর্য্য ধরুণ, জয় আমাদের অবসম্ভাবী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সভার প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনিপর সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এতে স্বাগত বক্তব্য রাখেন। জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকের হাছিবুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামিম, সহ-সাংগঠনিক ভিপি হারুন অর রশিদ ও বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি