৩ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে: বিএসএমএমইউ পরিচালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে: বিএসএমএমইউ পরিচালক

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। এ কথা জানিয়েছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

বুধবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, গণমাধ্যমে গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মনগড়া সংবাদ ও বক্তব্য প্রকাশিত হচ্ছে, যা মোটেও সঠিক নয়। তার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।

প্রসঙ্গত গত ২৫ মার্চ খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যাধিতে ভুগছেন। তাকে বর্তমানে হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।

বিএসএমএমইউতে ভর্তি পর গত ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের প্রধান হলেন ডা. জিলন মিঞা। বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. সৈয়দ আতিকুল হক, ডা. তানজিমা পারভিন, ডা. বদরুন্নেসা আহমেদ, ডা. চৌধুরী ইকবাল মাহামুদ। এ ছাড়া ডা. শামীম আহমেদ এবং ডা. মামুন মেডিকেল বোর্ডকে সহযোগিতা করছেন।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে বিএনপি ও তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে হাসপাতালে আনা হয়। যদিও বিএনপি খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি করে আসছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি