৪ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার সব মনোনয়ন বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদা জিয়ার সব মনোনয়ন বাতিল

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনটি আসনেই তাঁর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে তারা। আজ শনিবার আপিল আবেদনের তৃতীয় দিনের শুনানিতে সংখ্যাগরিষ্ঠ কমিশনারদের ভোটের ভিত্তিতে খালেদা জিয়ার আপিল নামঞ্জুর করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

নির্বাচন কমিশনারদের মধ্যে শুধু মাহবুব তালুকদার খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের বিপক্ষে রায় দেন। কিন্তু অন্য তিন কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও কবিতা খানম মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। সিইসি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি