খালেদা জিয়াসহ কারাবন্দি ভোটাররা,আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যেসব রাজনৈতিক ব্যক্তি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কারাগারে রয়েছেন তারা সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এমনকি কারাবন্দি সাধারণ ভোটাররাও ভোট দিতে পারবেন না।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী গতকাল বৃহস্পতিবার জানান, ‘কারাবন্দিদের জন্য ভোট দেওয়ার কোনও ব্যবস্থা রাখা হয়নি।’
কার সূত্রে জানা গেছে, বর্তমানে কারাবন্দি ৮০ হাজারের কাছাকাছি। তার বেশির ভাগই ভোটার।
জানা যায়, এবারের নির্বাচনে বিএনপির ১৫ জন প্রার্থী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় বা বাড়ি থেকে অথবা অন্য স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতার বিভিন্ন মামলা রয়েছে।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। গত ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি