৩ এপ্রিল ২০২৬

খালেদাকে তিলে তিলে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদাকে তিলে তিলে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে: ফখরুল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না। অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে কারাগারে সঠিক চিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, গত সাড়ে তিন মাস কারাবন্দি খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। আমরা আশঙ্কা করছি- এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। মূলত তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অকালে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। আমরা সাফ জানিয়ে দিতে চাই- দেশনেত্রীর যদি কোনো প্রকার শারীরিক ক্ষতি হয়, এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি