৩ এপ্রিল ২০২৬

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আজ

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচিতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত সোমবার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় দণ্ডিত খালেদা জিয়া এক বছরের বেশি সময় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মাঝে কিছুদিন বিএসএমএমইউ হাসপাতালে ছিলেন তিনি। তার মুক্তির দাবিতে বিগত দিনে দলটির নেতাকর্মীরা মানববন্ধন, কালো পতাকা প্রদর্শন, স্মারকলিপি প্রদান, অনশন, গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচির মতো শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে আসছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি