২৩ মে ২০২৬

খালি পেটে ফল খেলেই হতে পারে যেসব সমস্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৪১ এএম
খালি পেটে ফল খেলেই হতে পারে যেসব সমস্যা

বাংলাপ্রেস ডেস্ক:  ফল শরীরের জন্য উপকারী হলেও সব ফল সবসময় খাওয়া ঠিক নয়। বিশেষ করে সকালে খালি পেটে কিছু ফল খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকেই দিনের শুরুতেই আম, লিচু কিংবা কমলা খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, খালি পেটে অতিরিক্ত প্রাকৃতিক চিনি ও অ্যাসিডসমৃদ্ধ ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

আমে রয়েছে প্রচুর প্রাকৃতিক চিনি। সকালে খালি পেটে আম খেলে এই চিনি দ্রুত রক্তে মিশে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

একইভাবে লিচুতেও রয়েছে উচ্চমাত্রার চিনি। খালি পেটে বেশি লিচু খেলে শরীরে চিনির ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি গ্যাস ও অস্বস্তির সমস্যা দেখা দিতে পারে।

অনেকে সকালে দ্রুত শক্তি পাওয়ার জন্য কলা খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, কলায় থাকা অতিরিক্ত ম্যাগনেসিয়াম খালি পেটে খেলে শরীরে খনিজের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, যা হৃদযন্ত্রের জন্যও ক্ষতিকর হতে পারে।  

নাশপাতিতেও সতর্কতা জরুরি। এতে থাকা অতিরিক্ত ফাইবার খালি পেটে খেলে পাকস্থলীর ভেতরের আবরণে চাপ সৃষ্টি করতে পারে। ফলে হজমের সমস্যাও দেখা দিতে পারে।  

এছাড়া কমলা ও আঙুরের মতো সাইট্রাস জাতীয় ফলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। সকালে খালি পেটে এসব ফল খেলে বুক জ্বালা, গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্যা বাড়তে পারে।

তবে সকালে ফল খাওয়া একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, খালি পেটে পাকা পেঁপে বা তরমুজ খাওয়া তুলনামূলক নিরাপদ। এসব ফল শরীর ঠাণ্ডা রাখতে এবং হজমে সহায়তা করতে সাহায্য করে।

তাই সুস্থ থাকতে সকালে কোন ফল খাচ্ছেন এবং কখন খাচ্ছেন—সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি