
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন খোয়াসাগর দিঘীর পাড়ে খোয়াসাগর দিঘী পার্কের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আশরাফ উদ্দীন। উক্ত পার্কটি লক্ষীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়ের নির্দেশনা ও পরিকল্পনায় সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমরান হোসেন বাস্তবায়ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক সহধর্মিণী জনাব তাহরিমা আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমরান হোসেন এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]