৩ এপ্রিল ২০২৬

কিমের সুস্থতায় খুশি ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কিমের সুস্থতায় খুশি ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক : মৃত্যু জল্পনা উড়িয়ে শুক্রবারই জনসমক্ষে এসেছেন তিনি। তিনি বেঁচে আছেন, নাকি প্রয়াত হয়েছেন? গত প্রায় ৩ সপ্তাহ ধরে বিশ্বজুড়ে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। তাঁর স্বাস্থ্য নিয়ে নানারকম গুজব-জল্পনাও ছড়িয়েছে। কিন্তু শুক্রবার উত্তর কোরিয়ার (DPR Korea) শাসক কিম জং উন (Kim Jong-Un) সুনচন শহরে একটি সার কারখানার উদ্বোধন করতে জনসমক্ষে এসে সব জল্পনা উড়িয়ে দেন। তাঁর সুস্থতার খবর পেয়েই নড়েচড়ে বসেছে আমেরিকা। ‘বন্ধু’ কিমের সুস্থতার খবরে যারপরনাই আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

ট্রাম্প জানিয়েছেন, কিম সুস্থ হয়ে জনসমক্ষে আসায় তিনি খুবই খুশি। টুইট করে তিনি লিখেছেন, ‘একজনের জন্য অন্তত আমি খুব খুশি, সে সুস্থ হয়ে ফিরেছে।’ প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম KCNA জানিয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনচন এলাকার একটি সারের কারখানা উদ্বোধন করতে যান কিম জং উন। ফিতে কেটে কারখানার উদ্বোধনের পাশাপাশি যাবতীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবরও নেন কিম।

সেসময় তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের কিছু শীর্ষস্থানীয় কর্তা এবং বোন কিম ইয় জং। ওই কারখানা উদ্বোধনের সমাবেশে নাকি বহু সাধারণ মানুষ কিমকে করতালি দিয়ে অভ্যর্থনাও জানায়। অনুষ্ঠানে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান আবেগপ্রবণ হয়ে বলেন, “আজ আমার ঠাকুরদা এবং বাবা বেঁচে থাকলে আধুনিক সারের কারখানা দেখে অত্যন্ত খুশি হতেন।” তবে এই সবটাই উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA-র দাবি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি