২১ অক্টোবর ২০২৬

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম
কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু


‎বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি