৩ এপ্রিল ২০২৬

কওমি মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর ৮ কোটি ৩১ লাখ টাকার সহায়তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কওমি মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর ৮ কোটি ৩১ লাখ টাকার সহায়তা

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি)-এর মাধ্যমে ইতোমধ্যেই সংশ্লিষ্টদের কাছে সমুদয় অর্থ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সুত্র থেকে এ তথ্য জানা গেছে।

আর্থিক বরাদ্দ পাওয়া মাদরাসাগুলোর মধ্যে রংপুরে ৭০৩টি, রাজশাহীতে ৭০৪টি, খুলনায় ১ হাজার ১১টি, বরিশালে ৪০২টি, ময়মনসিংহে ৩৯৭টি, ঢাকায় ১ হাজার ৭৮০টি, চট্টগ্রামে ১ হাজার ৪৮১টি এবং সিলেটে ৪৮১টি।

বরাদ্দকৃত অনুদানের অর্থ গত ২২ ও ২৩ এপ্রিল সব জেলা প্রশাসকদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ই্এফটি) পদ্ধতিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই বরাদ্দকৃত অর্থ অধিকাংশ জেলা প্রশাসক ইতোমধ্যে মাদরাসাগুলোর অনুকূলে হস্তান্তর করেছেন বলেও জানা গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি