১১ নভেম্বর ২০২৬

কোরিয়ায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ৫৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
কোরিয়ায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ৫৭

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরের বুন্দাং জেলায় একটি বাসের ধাক্কায় ৫৭ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে একাধিক যানবাহনকে ধাক্কা দেওয়ার পর বাসটি সড়কের মাঝের ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে।

এতে ৯ জন গুরুতর আহত হন। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।

রয়টার্স জানিয়েছে, সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক সিগন্যালে অপেক্ষারত কয়েকটি যানবাহনসহ মোট ৩২টি যানবাহনে ধাক্কা দেয় বাসটি।

এর মধ্যে ছিল চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি গাড়ি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকর্মী ও ৩৩টি যানবাহন পাঠায় দমকল বাহিনী। আহতদের চিকিৎসায় সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়।

স্থানীয় সম্প্রচারকারী সংস্থা কেবিএস জানিয়েছে, দুর্ঘটনায় বাসচালক নিজেও আহত হয়েছেন।

তাকে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য এক সম্প্রচার মাধ্যম এসবিএস জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বাসটির ব্ল্যাক বক্সের ডেটা এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করার পরিকল্পনা করছে পুলিশ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি