২২ মে ২০২৬

করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে বিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ এএম
করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে বিমান

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি সপ্তাহে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করার পর করাচি-ঢাকা রুটে পরিচালনা সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। বুধবার (৭ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।  টিকিট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) যোগাযোগ করতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ঢাকা থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার রাত ৮টায় ছেড়ে যাবে ফ্লাইটটি। করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়।  আর ফিরতি যাত্রায় করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিট।

ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হয়। ট্রানজিটের সময়সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে সময় লাগত ৮ থেকে ১২ ঘণ্টার মতো।  কিছু এয়ারলাইনসে ১৮ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়। ট্রানজিট ফ্লাইটের কারণে ২০১৯ সালের ৫০ থেকে ৫৫ হাজার টাকার ভাড়া বর্তমানে গড়ে লাখ টাকা ছাড়িয়েছে।  এই রুটে এখন ইকোনমি ক্লাসে রিটার্নসহ ভাড়া পড়ে ৮৫ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা। বিমানের সরাসরি ফ্লাইটে ভাড়া কত পড়বে, তা এখনো জানানো হয়নি।

সর্বশেষ, ‘উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার’  স্থগিত করার কারণ হিসেবে উল্লেখ্য করে ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে চলাচলকারী ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয় বিমান বাংলাদেশ।  

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি