৪ এপ্রিল ২০২৬

ক্রেতা সেজে গণধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ক্রেতা সেজে গণধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় ২০ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৫০) উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, একই দিন দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেনসহ তিন ধর্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় এক নারীকে গণধর্ষণে অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০০৩ সালে তিন আসামিকে যাবজ্জীবন সাজা দেন আদালত। দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি