৩ এপ্রিল ২০২৬

করোনা আক্রান্ত হয়ে পাবনার এক পুলিশ সদস্যের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা আক্রান্ত হয়ে পাবনার এক পুলিশ সদস্যের মৃত্যু

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত (কভিড-১৯) হয়ে শহীদ হলেন আরও একজন পুলিশ সদস্য।

দেশের সেবায় ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এস আই নাজির উদ্দীন,তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।

নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কাজিটোলা গ্রামে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করা হবে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি